
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৭:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৬:১৫ পি.এম
ইউসেপ রংপুর অঞ্চলের উদ্যোক্তা কমিটি পুনর্গঠন

ইউসেপ বাংলাদেশ-এর রংপুর অঞ্চলের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে “ইউসেপ রংপুর অঞ্চলের উদ্যোক্তা উন্নয়ন কমিটি–২০২৬” পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বিভিন্ন পেশা ও শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পুনর্গঠিত উপদেষ্টা কমিটিতে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, সাবেক প্রেসিডেন্ট, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী এবং চেয়ারম্যান, মোতাহার গ্রুপ। ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন পার্থ বোস, সাবেক পরিচালক, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী, রংপুর। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ রফিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক, ইউসেপ রংপুর অঞ্চল।
সদস্য হিসেবে মোঃ তানবীর হোসেন আশরাফী, স্বত্বাধিকারী রয়ালিটি মেগামল, জুয়েনা ফেরদৌস, স্বত্বাধিকারী আহ্লাদ ফ্যাশন, স্বপ্না রাণী সেন, স্বত্বাধিকারী রংপুর ক্রাফট, নাফিসা সুলতানা, স্বত্বাধিকারী আস্থা বুটিক্স, চন্দনা আহমেদ, পরিচালক, রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী, রংপুর। মাহমুদুন নবী বাবুল, বি এম এন্টারপ্রাইজ, কেডিসি রোড রংপুর, মাহমুদা বেগম শরীফা
সিনিয়র প্রজেক্ট অফিসার, দি এশিয়া ফাউন্ডেশন, ফেরদৌসী জেসমিন স্বত্বাধিকারী, মামুন বুটিক্স, খাদিজা বেগম, স্বত্বাধিকারী, শোভা হ্যান্ডিক্রাফট, তানিয়া হোসেন, স্বত্বাধিকারী, জাংশন এক্সক্লুসিভ, মোর্শেদা পিয়ারী শীলা, সিনিয়ন ভাইস প্রেসিডেন্ট, রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী মনোনীত হয়েছেন।
নবগঠিত উদ্যোক্তা উন্নয়ন কমিটি ইউসেপ রংপুর অঞ্চলের বিভিন্ন কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মানোন্নয়ন, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর অংশীদারিত্ব বৃদ্ধি, প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে ইউসেপের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
ইউসেপ বাংলাদেশ দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যুবসমাজকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে তোলা এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। রংপুর অঞ্চলের পুনর্গঠিত উপদেষ্টা কমিটির অভিজ্ঞতা, দক্ষতা ও পরামর্শ ইউসেপের এই কার্যক্রমকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution