
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ১১:১৯ পি.এম
ডোমারে ছেলের উপর অভিমানে বাবার আত্মহত্যা

শুক্রবার (২ অক্টোবর) ভোরে উপজেলার হরিনচড়া ইউনিয়নের শেওটগাড়ী গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত নুরুজ্জামান একই এলাকার মৃত বাচ্চা মামুদের ছেলে।
স্থানীয়রা বলেন, তার ছেলে ফরিদুল চুপ করে ২য় বিয়ে করে। এই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে তিনি তার ছেলের এই কাজ মেনে নিতে না পারায় সকলের অগোচরে কোন এক সময় বাড়ীর পাশের বাঁশঝাড়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ভোরে মানুষজন বাশঝাোড়ে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো: হাবিবুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution