
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ১২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ১০:৪৯ পি.এম
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্তরা হলেন সরকারপাড়া এলাকার সাইফুল ইসলাম (২৮), উজিয়াল এলাকার মইদুল ইসলাম (৩২) এবং হাড়িয়ারকুঠি সরদারপাড়া এলাকার সাহেব আলী (৩৫)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান পরিচালনাকালে ওই তিনজনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইফুল ইসলাম ও মইদুল ইসলামকে তিন মাস করে এবং সাহেব আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। তারাগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম প্রসিকিউশন দাখিল করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution