
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ১০:১২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৮:৩২ পি.এম
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

সোমবার দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই সময় ৩৭ পিস ট্যাপেন্ডাডল উদ্ধার করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার অনন্তপুর দক্ষিণপাড়া গ্রামের ফেরদৌস আলীর ছেলে গোলাম রব্বানী (২৭) ও অনন্তপুর বড়বাড়ী এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে রাজু আহম্মেদ (৪৮)। তাঁদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া কুর্শা ডাঙ্গাপাড়া এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে আপেল (৩০) এবং জদ্দিপাড়া গ্রামের আমছার আলীর ছেলে লাল মিয়াকে (২৫) তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় ভ্রাম্যমান আদালতে চার জনকেই একশত করে টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের পরিদর্শক এস.এম. এলতাস উদ্দিন এবং উপপরিদর্শক মো. তাহমুদার রহমান প্রসিকিউশন দাখিল করেন।
অভিযান পরিচালনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদক সেবন প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করাও জরুরি। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution