
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৯:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৬:২৪ পি.এম
গঙ্গাচড়ায় জরুরী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চেয়ারম্যান দুলুর এম্বুলেন্স সেবা উদ্বোধন

রংপুরের গঙ্গাচড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান মাহফুজার রহমান দুলুর ব্যক্তিগত উদ্যোগে চালু হয়েছে জরুরি অ্যাম্বুলেন্স সেবা। শনিবার সকালে ফিতা কেটে এই সেবার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার।
ইউনিয়নবাসীর জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং প্রয়োজনে দ্রুত হাসপাতালে নেওয়ার সুবিধা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু। তাঁর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেও এ সেবা চালু করা হয়েছে।
চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু বলেন, ইউনিয়নের মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং স্বল্প খরচে যেন ইউনিয়নের মানুষ এই সেবা নিয়ে উপকৃত হয় সেজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা অন্যান্য সেবাও পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নকে দেশের মধ্যে একটি মডেল ইুনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামানিক, গঙ্গাচড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution