
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ৪:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ১:৫৭ এ.এম
পীরগঞ্জে ট্রাক চাপায় নিহত ১, মহাসড়ক অবরোধ

রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় লিখন মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাবুল ড্রাইভার নামে আরও একজন আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার বড়দরগা মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে বড়দরগা মাজারের সামনে মহাসড়ক পারাপারের সময় মটর সাইকেলের ধাক্কায় লিখন মিয়া রাস্তায় পড়ে গেলে রংপুরগামী অজ্ঞাতনামা একটি ট্রাক লিখন মিয়াকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এতে লিখন মিয়া ও মিঠাপুকুর উপজেলার শান্তিপুর এলাকার বাবুল ড্রাইভার আহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিখন মিয়াকে মৃত ঘোষণা করেন। নিহত লিখন মিয়া পীরগঞ্জ উপজেলার বড়দরগা ইউনিয়নের আব্দুল মান্নান মিয়ার ছেলে। এদিকে, দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাখেন।
বিক্ষোভকারীরা ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করে। দাবীগুলো হলো; ফুটওভার ব্রীজ নির্মান, নিহতের পরিবোরকে ক্ষতিপূরণ ও ফুটওভারব্রীজ নির্মান না হওয়া পর্যন্ত পথচারীদের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ।
বড়দরগা হাইওয়ে থানার ইন্সপেক্টর মোয়াজ্জেম হোসেন জানান, মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতপরিচয় একটি ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রেখেছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী ৩ দফা দাবী মেনে নিয়ে দ্রুত ফুটওভারব্রীজ করা, ক্ষতিপুরনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution