
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ৮:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ৪:১৪ এ.এম
সেরা সংগঠক সম্মাননা পেলেন দৈনিক কালের কন্ঠের ফটো সাংবাদিক আসাদুজ্জামান

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিতপুরে অবস্থিত শখের পল্লী বিনোদন পার্কের হীরাঝিল কনভেনশন সেন্টারে দিনব্যাপী আয়োজিত গত বুধবার বসুন্ধরা শুভ সংঘের রাজশাহী ও রংপুর বিভাগীয় সম্মেলনে তাঁর হাতে ওই সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেয়া হয়েছে।
বসুন্ধরা শুভ সংঘের প্রধান ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা, দুই বাংলার বিশিষ্ট কথাসাহিত্যিক উপন্যাসিক, গল্পকার, নাট্যকার ও জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলন সেরা সংগঠক সাংবাদিক আসাদুজ্জানের হাতে ওই সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
এ সম্মেলন ও সেরা সংগঠক সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদেকুল ইসলাম। বসুন্ধরা শুভ সংঘের পরিচালক ও কালের কন্ঠ পত্রিকার সহ-সম্পাদক জাকারিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শামীম আল মামুন।
এতে আরো বক্তব্য দেন বসুন্ধরা শুভ সংঘের আদমদীঘি উপজেলা কমিটির উপদেষ্টা ও শখের পল্লী পার্কের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও দৈনিক সমকাল পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রধান লিমন বাসার।
বসুন্ধরা শুভ সংঘের ওই সম্মেলনে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার বসুন্ধরা শুভ সংঘের তিন শতাধিক বন্ধু অংশ নেন।
সম্মেলনের আলোচনা পর্ব শেষে সেরা সংগঠক সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এতে সাংবাদিক আসাদুজ্জামানকে বসুন্ধরা শুভ সংঘ গংগাচড়া উপজেলা শাখার সভাপতি হিসেবে ওই সেরা সংগঠক হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র দেয়া হয়েছে। মূলতঃ সংগঠনের কার্যক্রমে অসামান্য অবদান ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি স্বরূপ তাঁকে সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, আসাদুজ্জামান বসুন্ধরা গ্রপের পত্রিকা দেশের শীর্ষ স্থানীয় দৈনিক কালের কণ্ঠে ২০১৬সাল থেকে কর্মরত রয়েছেন। সেই সঙ্গে বসুন্ধরা গ্রুপের মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভ সংঘের গংগাচড়া উপজেলা শাখার সভাপতি হিসেবে অত্যন্ত ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে তাঁর ওপর দায়িত্ব কর্তব্য পালন করে আসছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution