
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৮:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৬:৪৯ পি.এম
মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত-২০

নিহত ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আলমগীর হোসেন (৪৫), মোজাফফর হোসেন ও তার বোন গোলাপী(৩২) এবং বাসের হেলপার আপেল(২৮)
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের ওপর একটি ড্রাম ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা খান পরিবহনের একটি যাত্রীবাহী নাইট কোচ ড্রাম ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটিতে থাকা ২০ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আর ৩ জন মারা যান।
বড় দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
নিহতদের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution