
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৭:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৫:০৮ পি.এম
আট সপ্তাহের সংগীত আয়োজন নিয়ে আইসিসিবি হেরিটেজে উৎসব

রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে খাবারের স্বাদের সঙ্গে সংগীতের মেলবন্ধনে শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। মুঘল আমলের ঐতিহ্য ও আভিজাত্যের আবহে আয়োজিত এই উৎসবের প্রথম পর্ব সাজানো হয়েছে সুফি সংগীত দিয়ে। ‘সুফি মিউজিক এডিশন’ শিরোনামের এ আয়োজনে থাকছে সরাসরি সংগীত পরিবেশনা ও মুঘল ঐতিহ্যের রাজকীয় খাবারের সমাহার।
কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অবস্থিত রেস্টুরেন্টটিতে প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে এই সংগীত আয়োজন। এতে সংগীতপ্রেমীদের পাশাপাশি ভোজনরসিকদের জন্যও থাকছে বিশেষ অভিজ্ঞতার সুযোগ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুফি সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে। আট সপ্তাহের এই আয়োজনে পর্যায়ক্রমে বাংলা ও হিন্দি গানের পাশাপাশি রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, শাস্ত্রীয় সংগীত ও লোকসংগীত পরিবেশিত হবে।
উৎসবের পরবর্তী আয়োজনের সূচি হলো—
৬ নভেম্বর: রবীন্দ্রসংগীত
১৩ নভেম্বর: নব্বইয়ের দশকের হিন্দি গান
২০ নভেম্বর: নজরুলগীতি
২৭ নভেম্বর: কালজয়ী বাংলা গান
৪ ডিসেম্বর: পিয়ানো ও ভোকাল
১১ ডিসেম্বর: শাস্ত্রীয় যন্ত্রসংগীত
১৮ ডিসেম্বর: লোকসংগীত বা ফোক
আয়োজন উপভোগ করতে আগ্রহীদের অগ্রিম টেবিল বুকিংয়ের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে ০১৯৬৯৯৯৯৮৬৬ ও ০১৯৯১১৯৭৭১৯ নম্বরে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution