
রংপুরের তারাগঞ্জে মাদক সেবনের দায়ে মো. আব্দুল জালাল (২৫) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার কুর্শা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত অভিযানে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আব্দুল জালাল পুরাতন চৌপথি ডাঙ্গাপাড়া এলাকার মো. মোজাহারুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। এ সময় তারাগঞ্জ থানার এসআই মো. রাজু মিয়া প্রসিকিউশন দাখিল করেন। অভিযানে থানা-পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution