
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ ধর্মীয় উৎসব পালন হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের চান্দামারী পশ্চিমপাড়া সার্বজনীন কালী মন্দিরে বাঙালি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব শ্রী শ্রী কালীপূজা। এ উপলক্ষে গত সোমবার পূজা আর্চনা, ভক্তি প্রদর্শন সন্ধ্যায়, আরতি প্রতিযোগিতা, আলোচনা সভা এবং প্রসাদ বিতরণ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেতগাড়ী ইউনিয়নের পল্লী চিকিৎসক ও সমাজসেবক বিপুল চন্দ্র গোস্বামী, বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গংগাচড়া উপজেলা শাখার বিপ্লবী আহবায়ক জেলার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বেতগাড়ী ইউনিয়ন বিএনপি'র কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং আসন্ন বেতগাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তারুণ্যের অহংকার সাবেক ছাত্রনেতা বাবু তপন কুমার রায়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বেতগাড়ী ইউনিয়ন শাখার সভাপতি নবদ্বীপ রায়, সাধারণ সম্পাদক মৃণাল চন্দ্র মহন্ত, সাংগঠনিক সম্পাদক খোকন চন্দ্র রায়, কার্যনির্বাহী সদস্য স্বাধীন চন্দ্র রায়, প্রধান অতিথি বিপুল চন্দ্র গোস্বামীর সহধর্মিনী শ্রী মতি অনিমা রানী মহন্ত সহ চান্দামারী পশ্চিম পাড়া সার্বজনীন কালী মন্দির কমিটির নেতৃবৃন্দরা।
পরে চেয়ারম্যান প্রার্থী বাবু তপন কুমার রায় শ্রী শ্রী কালী পূজা উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। পরিদর্শন শেষে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গংগাছড়া উপজেলার আহবায়ক জেলার সাংগঠনিক সম্পাদক বেতগাড়ী ইউনিয়ন বিএনপির কার্যনির্বাহী সদস্য ও আসন্ন বেতগাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা বাবু তপন কুমার রায় কালী পূজা উৎসবের উপস্থিত সনাতন হিন্দু ধর্মাবলী মা বোন সহ ভোটারদের কাছে দোয়া আশীর্বাদ প্রার্থনা করে বলেন ধর্ম যার যার উৎসব সবার।
দেশ নায়ক তারেক জিয়ার নেতৃত্বে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ৩০০শো টি আসনের ২০০র অধিক আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া এবারে শারদীয় দুর্গোৎসব সহ সনাতনী ধর্মাবলীদের পূজা অর্চনা সহ ধর্মীয় নানা উৎসব পালনে অনন্য সরকারের তুলনায় ব্যাপক বরাদ্দ দিয়েছেন।
তাই এবার উৎসব পালন হয়েছে আনন্দঘন উৎসব মুখরপরিবেশে সনাতনহিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ধর্মীয় ভাবগম্ভীর্যোর মধ্য দিয়ে।আমার দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর আমি বেতবাড়ী ইউনিয়নের বিশেষ করে সনাতন ধর্মাবলিদের জন্য মন্দির মন্ডপ হরিসভা শ্মশান অষ্টপ্রহর খেলাধুলা পূজা অর্চনা নানা ধর্মীয় সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছি।
এছাড়াও সাধ্যের মধ্যে থেকে মুসলমান ভাই ও ভোটারদের জন্য মাঠে কাজ করে যাচ্ছি। তাই সামনে ভোট, আসন্ন বেতগাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে অংশগ্রহণ করবো। এজন্য আপনাদের সহযোগিতা ও ভোট চাই। তবে আমার চেয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যদি কোন যোগ্য প্রার্থী থাকে আমি নির্বাচন থেকে সরে গিয়ে তার একজন কর্মী সমর্থক হিসেবে কাজ করবো।
কিন্তু সনাতন ধর্মাবলীদের মধ্যে যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে আমার অনুরোধ ভোট নষ্ট না করে আপনারা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন।পরিশেষে আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই,তাহলে বিশেষ করে সনাতন হিন্দু ধর্ম বলীদের অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাবো।
প্রধান অতিথির বক্তব্যে পল্লী চিকিৎসক বিপুল চন্দ্র গোস্বামী সনাতন ধর্মাবলম্বী মা বোনদের উদ্দেশ্যে বলেন তপন কুমার রায় আজকের উৎসবে সকলের কাছে দোয়া আশীর্বাদ চেয়েছেন।
সে দাবি করে বলেছেন আসন্ন বেতগাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সনাতন হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোন প্রার্থী না থাকে কিংবা নির্বাচনে যোগ্য প্রার্থী অংশগ্রহণ করে সেক্ষেত্র ছোট ভাই তপন কুমার রায় সেই প্রার্থীর হয়ে মাঠে কাজ করবেন। আর যদি নির্বাচনে কেউই না আসে বা কোন প্রার্থী নেই, তাহলে তাকে নির্বাচনে বিবেচনা করার জন্য সে আমাদের মাঝে দাবি জানিয়েছেন।
তাই আমি সনাতন ধর্মাবলীদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের মধ্যে যে ঐক্য আছে সেই ঐক্য ধরে পথ এগিয়ে যেতে হবে। যদি ছোট ভাই তপন কুমার রায় আমাদের ডাকে পূজা আছে না যেকোনো ধর্মীয় অনুষ্ঠানে সারা দেয়, সহযোগিতা করে সেটি অবশ্যই আগামী ২০২৭সালে ব্যাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিষয়টি সকলে মিলে সিদ্ধান্ত নেওয়ার কথা ব্যক্ত করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution