
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৮:২১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৭:৫৭ পি.এম
মুই বাঁইচপ্যার চাং ‘ আকুতি শুনে পাশে দাঁড়াল স্টেডফাস্টের টিম জিয়ন

‘মুই বাঁইচপ্যার চাং, মোক বাঁচান’ চিকিৎসার অভাবে অসুস্থতার সাথে যুদ্ধ করে বেঁচে থাকা হাফিজুল ইসলামের বাঁচার এই আকুতি অনেকের হৃদয়ে নাড়া দিয়েছে । তাঁর অসহায়ত্বের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম রিদওয়ানুল বারী জিয়নের টিম জিয়ন । টিম জিয়নের পক্ষ থেকে হাফিজুলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
৪০ বছর বয়সী হাফিজুল রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর বিনবিনা এলাকার আউলিয়ার হাটের বাসিন্দা। তিন বছর ধরে ডায়াবেটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় ভুগছেন তিনি। একসময় অটোভ্যান চালিয়ে স্ত্রী ও তিন সন্তান নিয়ে সংসার চালাতেন। কিন্তু অসুস্থতার কারণে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। চিকিৎসার খরচ জোগাতে বিক্রি করতে হয়েছে জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন অটোভ্যানটিও। অর্থাভাবে এখন বন্ধ রয়েছে তাঁর চিকিৎসা।
হাফিজুলের পরিবারের দুর্দশাও চরমে। জরাজীর্ণ বসতঘরের টিনের চাল শিলাবৃষ্টিতে ফুটো হয়ে গেছে। বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি পড়ে। নিরুপায় হয়ে চালের ওপর পলিথিন দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করছেন পরিবারের সদস্যরা। স্ত্রী নাজমা বেগমকে তিন সন্তান নিয়ে প্রতিনিয়ত অনিশ্চয়তা ও অভাবের মধ্যে দিন কাটাতে হচ্ছে।
সম্প্রতি হাফিজুলের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদটি নজরে আসার পর তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কে এম রিদওয়ানুল বারী জিয়ন । তাঁর পক্ষ থেকে দেওয়া আর্থিক সহায়তা অসহায় পরিবারটির কাছে টিম জিয়নের সদস্যরা স্ব শরীরে তার কাছে পৌঁছে দিলে,এই সহায়তা অসহায় পরিবারটিতে কিছুটা স্বস্তি এনেছে ।
তবে হাফিজুলের চিকিৎসা এখনো অনিশ্চিত। জটিল রোগের চিকিৎসা চালানো এবং স্ত্রী-সন্তানদের ভরণপোষণের জন্য প্রয়োজন আরও সহযোগিতা। তাই হাফিজুলের চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
চিকিৎসা সহায়তা হাতে পেয়ে হাফিজুল বলেন, আমার জন্য স্টেডফাস্ট কুরিয়ারের মালিক যে সহযোগিতা পাঠিয়েছেন আমি তার কাছে চির কৃতজ্ঞ। তিনি যেন আমার মতো অসহায়দের পাশে দাঁড়াতে পারেন আল্লাহ তাঁর ধনভাণ্ডার আরো পূর্ণ করে দিক।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution