
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ৫:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ৫:১৯ পি.এম
সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজিঃরাজঃ২৯৪৩) ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপি উপজেলার সোনাহাট দাখিল মাদরাসায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং মধ্যরাতে ভোটের ফলাফল ঘোঘণা করা হয়।
উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন (প্রাপ্ত ভোট ৯৪৬) তার নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুল বাতেন পেয়েছেন ৮৬৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক। মোট ১৭টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় ৬টি এবং ১১টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য মোট ভোটার সংখ্যা ২০৯০ জন এবং ভোট প্রদান করেছেন ১৮৫৩ জন ভোটার। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান, সহসভাপতি আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
নির্বাচনে সার্বিক দায়িত্ব পালন করেন সোনাহাট স্থল বন্দর আমদানী ও রপ্তানি কারক সমিতির সভাপতি আবুল হোসেন ব্যাপার।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution