
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৬:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৬:১৮ পি.এম
নাগরিক অধিকার ও জেন্ডার সমতা বিষয়ে জবাবদিহিতা জোরদারে সংলাপ অনুষ্ঠিত

রংপুরে নাগরিক অধিকার প্রতিষ্ঠা, তথ্যের অবাধ প্রবাহ, সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও সমাজে নারী-পুরুষের সমতা নিশ্চিত করার লক্ষ্যে রংপুরে পৃথক দুটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রংপুরের ইএসডিও প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে নাগরিক (NAGORIC) প্রকল্পের আওতায় তথ্য অধিকার ও জবাবদিহিতা এবং জেন্ডার সমতা বিষয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ও গঙ্গাচড়া ইউনিয়ন এবং মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ও রানীপুকুর ইউনিয়নের নাগরিক প্ল্যাটফর্মের সদস্যরা অংশ নেন। এ ছাড়া শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, কমিউনিটি লিডার, ইউপি সদস্য, সমাজসেবক, সাংবাদিক ও স্থানীয় বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক সংলাপ পরিচালনা করেন "আমরা পারি "পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের (উইক্যান) প্রোগ্রাম ম্যানেজার মারুফিয়া নুর (শিফা)। এ সময় সার্বিক সহযোগিতা করেন নাগরিক প্রকল্পের প্রজেক্ট ফিল্ড অফিসার মো. গৌসুল আজম।
অন্যদিকে, জেন্ডার সমতা বিষয়ক সংলাপ পরিচালনা করেন উইক্যানের নির্বাহী পরিচালক জিনাত আরা হক। এতে সার্বিক সহযোগিতা করেন নাগরিক প্রকল্প সীডের প্রজেক্ট ফিল্ড অফিসার মো. রবিউল আউয়াল।
নাগরিক প্রকল্পের মূল লক্ষ্য হলো সমাজের নারী, তরুণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মতামত, প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ বাড়ানো। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ত করা, সরকারি প্রতিষ্ঠানের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সক্ষমতা বৃদ্ধি কর। পাশাপাশি নারী ও পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় পরিবার ও সমাজের ভূমিকা ও করণীয় বিষয়ে সমন্বিত আলোচনা ও কার্যকরী পদক্ষেপের বিষয়ে যৌথ আলোচনা হয়।
উল্লেখ্য, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় সোশ্যাল ইক্যুয়ালিটি ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট (সীড) এবং মিঠাপুকুর উপজেলায় দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের (দিপুক) মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution