
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জেলা শহরের পুজামন্ডপগুলোতে আর্থিক সহায়তা করেছে নীলফামারী পৌর বিএনপি।
বৃহস্পতিবার ও শুক্রবার প্রতিটি মন্ডপ ঘুরে কর্তৃপক্ষের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব উর রহমান।
এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শণ কালে পুজামন্ডপ কমিটি এবং ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পৌর বিএনপির নেতারা। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা টানানো হয় মন্ডপে মন্ডপে।
জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব উর রহমান জানান, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে বিএনপি সনাতন ধর্মাবলম্বিদের পাশে থেকে কাজ করছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution