
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৫:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৪, ৩:৫৮ পি.এম
হিলিতে বেড়েছে কাঁচা মরিচের দাম কেজিতে ১২০ টাকা

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে হিলি বাজারে গিয়ে এমন তথ্য পাওয়া যায়। হিলি সবজি বিক্রেতা আইজুল ইসলাম জানান, কয়েকদিন থেকে হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকায় হিলিতে বেড়েছে কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম।
তিনি আরও জানান, তিন দিনের ব্যবধানে প্রতিকেজি কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১২০ টাকা কেজি। তিনদিন আগে ২০০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি হলেও এখন পাইকারিতে ৩০০ টাকা কেজি কিনে ৩২০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করতে হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে।যা তিনদিন আগে বিক্রি হয়েছিল ৯০ টাকা কেজি দরে। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।
হিলি বাজারের পেঁয়াজ কিনতে আসা শফিকুল ইসলাম জানান, যতদিন যাচ্ছে তত সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে। গত তিন দিন আগে যে কাঁচা মরিচ কিনলাম ২০০ টাকা কেজি সেই মরিচ আজকে ৩২০ টাকা কেজি ধরে কিনলাম, আর পেঁয়াজ কিনলাম ভারতীয় ১০০ টাকা কেজি। দেশিটা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিন দিনের ব্যবধানে যদি ১২০ টাকা কেজিতে বাড়ে তাহলে আমরা কেমনে কিনে খাব।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution