
"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে, উলিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ফ্রেন্ডসশীফ, সুশীলন, কেয়ার, এমজেএসকেএস, হেক্স ইপার ও নারী'র সহযোগীতায় আলোচনা সভা ও মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান, উলিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্বাস আলী, উপজেলা নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন, ফেন্ডসশীফের ফ্লাড ভোলানটিয়ার মোসলেমিনা আক্তার প্রমুখ। আলোচনা শেষে দুর্যোগ প্রস্তুতি মহড়া প্রদর্শন করে উলিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution