

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে ঘোড়াঘাট উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে সংগঠনের সভাপতি কাইয়ুম হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।
কাউন্সিলিং অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবীবের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাশেদুল হক, দিনাজপুর জজ কোর্টের আইনজীবী এডভোকেট শরিয়াত হোসেন, কৃষ্ণরামপুর ফাজিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আজিম উদ্দিন জীম প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক জুহিন কাওসার, কনক আহমেদ, সাগর মোল্লা, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী, অভিভাবক এবং উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াগণ উপস্থিত ছিলেন। শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন কলেজের ৩৬ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution