
সম্প্রতিই সামনে এসেছে ভারতের বিনোদন জগতের ধনী ব্যক্তিদের নাম। সেখানে শোবিজের নারী শিল্পী বা অভিনেত্রীদের নামও প্রকাশ করা হয়। আশ্বর্য্যের বিষয় হল, ধনী অভিনেত্রীদের শীর্ষে এমন একজনের নাম এসেছে, যিনি গত ১০ বছরে একটিও হিট ছবি দেননি।
'হুরান ইন্ডিয়া রিচ'-এর তালিকা অনুযায়ী, ১ হাজার কোটি রুপির বেশি সম্পত্তি রয়েছে এমন ১৫৩৯ জন আছেন। সে তালিকায় রয়েছে বলিউড কিং শাহরুখ খানেরও নাম। কিং খানের মোট সম্পত্তি ৭৩০০ কোটির, যিনি ভারতের সবথেকে ধনী নায়ক।
এদিকে বিনোদন জগতের সবচেয়ে ধনী নায়িকা হচ্ছেন জুহি চাওলা। তার মোট সম্পত্তির পরিমাণ ৪৬০০ কোটি রুপি। ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন,ক্যাটরিনা কাইফের মত প্রথম সারির অভিনেত্রীরাও তার থেকে পিছিয়ে।

২০০০ সালে জুহি অভিনয় থেকে প্রযোজনায় সরে আসেন। প্রথমে শুরু করেন শাহরুখ খানের প্রযোজনা সংস্থা 'ড্রিমস আনলিমিটেড'-এ কিং খানের পার্টনার হিসাবে। বর্তমানে তিনি কিং খানের 'রেড চিলিজ এনটারটেনমেন্ট'-এর পার্টনার।জুহি চাওলা গত ১০ বছর কোনও বড় ছবিতে কাজ করেননি, তবুও তিনি কীভাবে ভারতের সবথেকে ধনী নায়িকা হলেন? কারণ, 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এ তার বিনিয়োগ। আরেকটি বড় কারণ, 'নাইট রাইডার্স ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিতে তার সহ-মালিকানা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution