
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ আলী মিলনায়তনে আহত ব্যক্তিদের পরিবারের সদস্য নিয়ে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১১ জন আহত ব্যক্তির স্বজনদের প্রত্যেকের মাঝে ৫ হাজার টাকার খাম তুলে দেওয়া হয়। উপজেলা জামায়াতের আমীর মাও. মো. আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ইউনিটের সদস্য ডা. আব্দুর রহিম সরকার এ অর্থ বিতরণ করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশবাড়ী জামায়াতের গোলাম মোস্তফা, গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরন্নবী প্রধান, উপজেলা জামায়াতের সাবেক আমীর আবুল হোসেন মাস্টার, উপজেলা যুব বিভাগের সভাপতি মশিউর রহমান, উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক আ. হান্নান মিয়া, চাঁপড়ীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ খালেদুর রহমান ও শাখাহার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution