
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ১১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৪, ৪:১৩ পি.এম
শীতের আগমনী বার্তা হেমন্তের শুরুতে ঘনকুয়াশায় ঢাকা উত্তরের জনপদ

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা এলাকার কৃষক শৈলান চন্দ্র রায় ও আব্দুল সাত্তার জানান, চার পাঁচ দিন আগে থেকে আমাদের অঞ্চলে হালকা কুয়াশা দেখা মিলেলেও শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘন কুয়াশা ছিল। মনে হয় শীত এসেই গেল।
উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি এলাকার স্কুল শিক্ষক আমিনুল ইসলাম জানান, ফুলবাড়ী উপজেলা ভারত সীমান্তঘেষা হওয়ায় প্রতি বছরে এ অঞ্চলে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে সবার আগে শীতে আগমন ঘটে। তবে এবার শুরুতে প্রচন্ড শীত দেখা যাচ্ছি। মনে হয় এবছর শীতের প্রকোপ বেশি হবে।
উপজেলার কুরুষাফেরুষা এলাকায় স্কুল শিক্ষার্থী শতাব্দী রায় ও শুভশ্রী রায় বলেন, প্রতিদিন সকালে প্রাইভেট পড়তে বের হই। গত কয়েকদিন আগে কুয়াশা হালকা দেখা গেলেও শনিবার ঘন কুয়াশার সাথে ঠান্ডা বাতাস ছিল। খুব ঠান্ডা লাগছিল প্রাইভেটে যাওয়ার সময়।
জেলা রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, চলতি মাসের ১৫ তারিখের পর থেকে জেলা জুড়ে শীতের আগমন ঘটে। প্রতিদিনেই ঘন কুয়াশা দেখা যাচ্ছে। তবে গত এক সপ্তাহ ধরে জেলা জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রিতে ওঠানামা করছে। যতদিন যাবে ততই শীতের প্রকোপ বাড়তে থাকবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution