
প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১০:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৪, ২:০০ এ.এম
আর উদ্যোক্তা নয় রাজস্বখাতে চাকরি স্থায়ীকরণের পাঁচ দফা দাবি

উদ্যোক্তা পদ থেকে ডাটা এন্ট্রি পদে পদায়ন করে রাজস্বখাতে চাকরি স্থায়ীকরণের পাঁচ দফা দাবি তুলে ধরে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্তারা। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক এর ব্যানারে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভাগের আট জেলার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগন অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত থেকে পাশ দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সহ-সভাপতি জোবায়ের হোসেন, রফিকুল ইসলাম, রংপুর জেলা শাখার সভাপতি মোখলেছার রহমান কোষাধ্যক্ষ জিতু আহমেদ সহ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বলেন, নিষিদ্ধ শ্রম অবস্থায় অনেক চেয়ারম্যান, মেম্বারের রোষানলে পরে অনেক উদ্যোক্তা জোরপূর্বক কর্মক্ষেত্র থেকে বিতাড়িত হয়েছে। তাই সেই সমস্ত কর্মকর্তাদের পুনর্বহলসহ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সুষ্ঠু ভাবে বসার ব্যবস্থা করতে হবে। এছাড়া উদ্যোক্তা পদ বাত বাতিল করে সরকারি নিয়ম অনুযায়ী ডাটা এন্ট্রি অপারেটর পদে পদায়ন করে উদ্যোক্তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার জোর দাবি জানান তিনি। এই দাবি আদায়ের আন্দোলনে বিগত সরকার বার বার আশ্বাস প্রদান করলেও বাস্তবায়ন করেনি। তাই অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি আন্তরিকভাবে গুরুত্ব দিবেন বলে আশা তার।
মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, ইউজিসির জাতীয় পরামর্শ হিসেবে ২০১০ সাল থেকে উদ্যোক্তাদের সাথে কর্মের ন্যায্য পারিশ্রমিকে বৈষম্য করা হয়েছে। উদ্যোক্তাদের বিরাট অংশ দেখিয়ে তাদের নামে আসা বাজেটের টাকাও আত্মসাৎ করেছে এটুআই প্রকল্প। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অধিনে না থেকে সরাসরি ডাটা এন্ট্রি পদে চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা। আগামী দশ কর্মদিবসের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন উদ্যোক্তারা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution