
প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৪, ৭:৪৩ পি.এম
নীলফামারীতে হাড় ক্ষয় রোধে র্যালি ও সভা অনুষ্ঠিত

‘ভঙ্গুর হাড়কে না বলুন’ (সে নো টু ফাঙ্গাঁজাইলিন বোন) প্রতিপাদ্যে নীলফামারীতে হাড় ক্ষয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নীলফামারী জেনারেল হাসপাতালের ডিপার্টমেন্ট অব অর্থপেডিকস্ সার্জারী বিভগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাক, গলা, কান বিশেষজ্ঞ (সিনিয়র কনসালটেন্ট) ডা. মো. জাহাঙ্গীর আলম। জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক ডা. মো. আবু আল হাজ্জাজ এতে সভাপতিত্ব করেন।
সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আব্দুর রহিম। সিনিয়র কনসালটেন্ট অর্থপেডিকস ডা. মো. গোলাম মোস্তফা শুভ্র এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনসালটেন্ট মেডিসিন ডা. আব্দুল মতিন। কর্মসুচিতে সহযোগীতা করে বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution