
প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৪, ৮:৫৪ পি.এম
হিলিতে এইচএসসি ফলাফল ভালো হওয়ায় শিক্ষার্থীদের মিষ্টিমুখ করালেন কলেজ কর্তৃপক্ষ

রবিবার(২০ অক্টোবর) ১১টায় মহিলা কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ফেরদৌস রহমান।
এসময় মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যত শিক্ষা জীবনের উপরে নানা বক্তব্য দেন অতিথিবৃন্দ। আগামীতে আরো ভালো ফলাফল করায় প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষকরা।
এসময় সহকারী অধ্যাপক এসএম হায়দার আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ইরফান আলী, সহকারী অধ্যাপক শাহিনুর ইসলাম শাহিন মন্ডল, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম লাবু, কলেজ গভর্নিং বডির সদস্য হারুনুর রশিদ সহ অনেকে।
এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে ১৪২ জন ছাত্রী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১১৬ জন যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১২ জন আর পাশের হার ৮১.৬৯।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution