
বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ভুলভুলাইয়া’র তৃতীয় কিস্তি আসছে আগামী ১ নভেম্বর। এরই মধ্যে ছবিটির দর্শকদের জন্য এল সুখবর। ভারতে মুক্তির সঙ্গে একই দিনে বাংলাদেশে ও মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া থ্রি’।
তবে বেশ কিছু শর্তে দেশে আনা হচ্ছে ছবিটি। জানা গেছে, ‘রাত জাগা ফুল’ নামে বাংলাদেশি ছবির বিনিময়ে আনা হচ্ছে ‘ভুলভুলাইয়া থ্রি’। বিষয়টি নিশ্চিত করে ঢাকার পরিবেশক অভি কথাচিত্রের জাহিদ হাসান গণমাধ্যমে জানান, সরকারি যাবতীয় নীতিমালা সিনেমাটি মেনেই ছবিটি আমদানি করা হচ্ছে। ‘রাত জাগা ফুল’ সিনেমার বিনিময়ে বাংলাদেশে ‘ভুলভুলাইয়া থ্রি’ মুক্তি পেতে যাচ্ছে। আশা রাখি এ সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া যাবে।
এই পরিবেশক আরও প্রত্যাশা করে জানান, বলিউডের সঙ্গে একইদিনে বাংলাদেশের দর্শকরা ‘ভুলভুলাইয়া ৩’ উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, ব্লকবাস্টার ভুলভুলাইয়া’র তৃতীয় সিক্যুয়েল এটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান, কার্তিক আরিয়ান, রাজেশ শর্মা, প্রান্তিকা দাস ও কাঞ্চন মল্লিক। এদিকে ২০২১ সালে মুক্তি পায় মীর সাব্বির পরিচালিত ছবি ‘রাত জাগা ফুল’। অভিনয়ে ছিলেন মীর সাব্বির, ঐশী, তানবীর, ফজলুর রহমান বাবু প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution