
রংপুরের পীরগঞ্জে সাপের কামড়ে এক জনের খবর পাওয়া গেছে। তার নাম মজিদ মিয়া বউদুল (২৩) একাব্বর হোসেন কাচু মিয়ার ছেলে বলে জানা গেছে তার বাড়ি উপজেলার কাবিলপুর ইউনিয়নের বড় গোপীনাথপুর গ্রামে। মৃত. মজিদের ৫ বছর বয়সী ১টি ছেলে আছে।
জানাগেছে, গতকাল সোমবার দিবাগত রাতে মজিদ মিয়া বাড়ি থেকে আখিরা নদীর বাধের উপর যায়। সেখানে তাকে সাপ কামড় দিলে বাড়িতে এসে তার স্ত্রীকে জানালে তাকে প্রথমে ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করলে পথি মধ্যে মিঠাপুকুর উপজেলায় মহাসড়কে তার মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution