

ভূরুঙ্গামারী হাসপাতালে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ মহিলা মৃত্যু বরণ করায় লিশ নিয়ে বিপাকে পরেছে পুলিশ। জানাগেছে, মঙ্গলবার বিকেলে (২২ অক্টোবর) উপজেলার সাদ্দাম মোড় নামক স্থানে অপরিচিত এই বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় বিকেলে ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করায়। পরেরদিন বুধবার (২৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোঃ সায়েম বৃদ্ধার মৃত্যুর বিষটি নিশ্চিত করে জানান, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিলো। মৃতের পরনে হলুদ রয়ের ব্লাউজ, পরনে সাদা প্রিন্টের শাড়ি এবং কানে ছোট রিং রয়েছে।
ওসি জিল্লুর রহমান জানান লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তপক্ষের সিন্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution