
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৪, ৮:১৬ পি.এম
মিঠাপুকুরে চুরি করা দেখে ফেলায় নারীকে ছুরিকাঘাত; গণপিটুনিতে চোরের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে চুরি করা দেখে ফেলায় চোরের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক নারী। এ ঘটনায় নারীকে ছুরিকাঘাতকারী আয়নাল ইসলাম (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমে পাঠিয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত নারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। নিহত আইনুল ইসলাম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধলারপাড়া গ্রামের মৃত. নুরু মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামে গরুর খামারে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে গরু চুরি করতে গেলে আইনুলকে দেখে ফেলেন খামারের মালিক আবদুস সাত্তারের স্ত্রী মনজুয়ারা বেগম (৬০)। এ কারণে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। তাঁর চিৎকারে গ্রামের লোকজন ঘটনাস্থলে চলে আসলে চোর পালিয়ে যায়। আহত নারীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার বর্ণনামতে, রাত সাড়ে ১২ টার দিকে পাশের গ্রাম ধলারপাড়ার বাড়ি থেকে আইনুলকে তুলে নিয়ে যান বড় মির্জাপুর গ্রামের লোকজন। এরপর বেধড়ক মারপিট করা হয়। এতে আইনুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন।
নিহত আয়নালের মা বুল্লি বেওয়া বিলাপ করে বলেন, ‘ অনেকগুলো মানুষ বাড়িত আসি মোর ছইলটাক ধরি নিয়া গেইলো। চুরি করার স্বাক্ষী-প্রমাণ নাই, তারপরও মোর ব্যাটাক ধরি তারা মারি ফেলাইলো। মুই ইয়ার বিচার চাও।’
মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, গণপিটুনিতে ব্যক্তিই গরু চুরি করতে গিয়ে মনজুয়াকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় কেউ থানায় মামলা দেয়নি। জিডি করে লাশ পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে।’
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution