
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৪, ৪:১৬ পি.এম
পাটগ্রামের বাউরা ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক ও আলোচনা অনুষ্ঠিত

শনিবার (২৬ আগস্ট) সকালে ইউনিয়নের জমগ্রাম এলাকায় এ উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাউরা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লেবু মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাউরা ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার সামসুল আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ আলম রিফাত।
এছাড়াও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরশ উল আজম বসুনিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিফুজ্জামান আনিফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোস্তাজির লিমনসহ বাউরা ইউনিয়ন ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution