
গাইবান্ধা ঘাঘট লেকের অবৈধ দখলদার মুক্ত ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা উন্নত করার দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নাগরিক মঞ্চ ও জনউদ্যোগ জেলা শাখার উদ্যোগে নাট্য সংস্থার সম্মুখে এসব অনুষ্ঠিত হয়।
নাগরিক মঞ্চের আহবায়ক এ্যাড সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জনউদ্যোগ ও নাগরিক মঞ্চের সদস্য সচিব প্রবীর চক্রবতী, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, সাবেক কাউন্সিলার সাজেদা পারভীন রুনু, মনির হোসেন সুইট, উন্নয়ন কর্মী রবিউল ইসলাম রানু, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, নারী নেত্রী নাজমা বেগম, মাজেদা বেগম, সেলিনা আকতার সোমা, এ্যাড. ফারুক কবির প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, ঘাঘট লেকের দুইপাড়ে দখলকৃত জমি দখলদার মুক্ত করা, কচুরিপানা পরিস্কার করে সৌন্দর্যময় করা, দুইধারে হাঁটার পথ তৈরি করা, মশার উপদ্রব কমাতে পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং ময়লা আবর্জনা মুক্ত করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, দর্শনার্থীদের বসার ব্যবস্থা করার দাবী জানান।
বক্তরার আরো বলেন, গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার উন্নত না হওয়ায় প্রতিদিন সেখান থেকে রংপুর মেডিকেলে রেফার্ড করে কর্তব্যরত ডাক্তাররা। এতে রাস্তায় দীর্ঘ সময় লাগায় রোগীর মৃত্যু হচ্ছে প্রতিনিয়ত। এছাড়া হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির কারণে রোগীরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। মাতৃসদন ও হাসাপাতালের চিকিৎসা সেবা উন্নত করাসহ পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ রক্ষারও দাবি জানান বক্তারা। এছাড়াও পৌরসভা পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার জোর দাবী জানান হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution