
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর (আইজিপি) ময়নুল ইসলাম এনডিসি বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ এর কবর জেয়ারত করেন।
শনিবার(২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পুলিশের আইজিপি পঞ্চগর থেকে সড়ক পথে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে শহীদ আবু সাঈদের বাড়ীতে যান এবং সেখানে শহীদ আবু সাঈদের কবর জেয়ারত ও মোনাজাত শেষে আবু সাঈদের পিতা মাতা সহ তার পরিবারের সদস্যদের সঙ্গে খোঁজ খবর নেন।
এ সময় রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মজিদ, রংপুরের পুলিশ সুপার শরীফ উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, রাকিব হাসান, তরিকুল ইসলাম, ওসি এমএ ফারুক সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution