
প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৪, ৯:৫৫ পি.এম
কাউনিয়ায় ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার এক

রংপুরের কাউনিয়ায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পঞ্চাশ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় খবির উদ্দিন (৩৪), নামে একজনকে আটক করে পুলিশ। শনিবার (২৬অক্টোবর) আটক খবির উদ্দিন কে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
মাদক উদ্ধার ও আসামীকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শরিফ। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ২৫ অক্টোবর শুক্রবার রাতে কাউনিয়া থানার এসআই মহিবুর রহমান ও এএসআই বিপ্লব হোসাইন সহ সঙ্গিও ফোর্স কাউনিয়া থানাধীন হলদিবাড়ী মৌজাস্থ রেলগেটে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের রবিউল ইসলামের চায়ের দোকানের সামনে চেকপোষ্ট পরিচালনা করিয়া খবির উদ্দিন কে আটক করে।
আটক খবির উদ্দিন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাট পাচানী, ইউনিয়নের বৈকন্ঠুপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম শরিফ বলেন, এ ব্যাপারে খবির উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা হয়েছে। শনিবার তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালত পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution