
রংপুরে ভূমিদস্যূ কর্তৃক জমি জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার। মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের পক্ষে আইনজীবি মোঃ ইসহাক জানান, ১৯৯০ সালে নগরীর বাবুপাড়া এলাকার তছির উদ্দিন শাহের ৭০ শতাংশ জমি আয়কর বিভাগ নিলামে তোলে।
সরকারী ওই দপ্তর থেকে নিঃকন্টক জমিটি ক্রয় করেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ আসলাম। সেই সময় থেকে তিনি জমিটি ভোগদখল করে আসছিলেন। এরই মধ্যে স্থানীয় নুর মোহাম্মদ জাল দলিল তৈরী করে সন্ত্রাসী বাহিনী দিয়ে মোঃ আসলামের জমিটি দখলের চেষ্টা করে। এ নিয়ে মামলা হলে উভয়পক্ষের শুনানী শেষে আদালত মোঃ আসলামের পক্ষে রায় দেয়। সম্প্রতি নুর মোহাম্মদ পরিবারের সদস্যরা ওই জমি দখল চেষ্টাসহ নানা ধরনের ভয়-ভীতি দেখাচ্ছে। সমস্যা নিরসনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ এমরান, আনোয়ার রহমান, মোঃ শামীমসহ অন্যরা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution