
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ১২:১৭ এ.এম
বদরগঞ্জে ধান ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধার

ধানক্ষেত থেকে হাফপ্যান্ট পরা অজ্ঞাত পরিচয়ের এক যুবকর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপরের দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের বারোবিঘায় আবু তালেব নামে এক কৃষকের ধান ধানক্ষেত থেকে ওই মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়না তদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, বারোবিঘা এলাকার বাঘখাওয়ার ডাবরী নামক এলাকায় সবির উদ্দিন নামে এক ব্যক্তি জমিতে ঘাস কাটতে গিয়ে প্রথমে মরদেহটি ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা পুলিশকে জানায়। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরনে হাফ প্যান্ট গায়ে ছিল টি-শার্ট। মুখে খোচা খোচা দাড়ি ছিল। বদরগঞ্জ থানার ওসি আবু হাসান কবির বলেন, ‘লাশের পরিচয় এখনো জানা যায়নি। আমরা ক্রাইমসিনের টিমকে খবর পাঠিয়েছি। তাদের মাধ্যমে অজ্ঞাত ওই ব্যক্তিকে সনাক্ত করার চেষ্টা করা হবে। তবে লাশের শরীরে প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution