
নীলফামারীর সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আসাদুজ্জামান আসাদের বাবা হাফিজার রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধ-ুবান্ধব, শুভাকাঙ্খী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার (৩০ অক্টোবর) বাদ জোহর বোতলাগাড়ী ইউনিয়নের ধলাগাছ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে সৈয়দপুর শহরের গোলাহাট কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম হাফিজার রহমান ছিলেন রেলওয়ের সাবেক এএলএম (সহকারী লোকো মাস্টার)।
তাঁর মৃত্যুতে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, উপাধ্যক্ষ (কিন্ডারগার্টের শাখা) জাবেদ আলী শেখসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা শোক ও শোক সন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution