
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ৩:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ১০:১৫ পি.এম
ডিমলায় এক বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

পেশায় তিনি একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী।মঙ্গলবার (২৯ অক্টোবর)দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার এএসআই রাজু আহমেদ সঙ্গীয়ফোর্সসহ উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দরখাতা ঠাকুরের স্কুল(হিন্দু পাড়া)থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
পুলিশ সুত্রে জানা যায়,গ্রেপ্তারকৃত জিতেনের বিরুদ্ধে এস/সি ২০০/২০২২ ধারা এন আই এ্যাক্ট ১৩৮ ধারা এর মামলায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও বাদিকে ৫ লাখ টাকা প্রদানের রায় প্রদান করেন বিজ্ঞ আদালতের বিচারক।সেই থেকে তিনি পলাতক ছিলেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জিতেনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution