
প্রিন্ট এর তারিখঃ জুন ৩০, ২০২৬, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৪, ১:০২ পি.এম
গঙ্গাচড়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় রাসায়নিক সারের কৃত্রিম সংকট নিরসণের লক্ষ্যে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে গঙ্গাচড়া উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা ৩০ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার সৈয়দ মোহাম্মদ শাহিনুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, অতিরিক্ত কৃষি অফিসার, মারুফা খাতুন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাহফুজুর রহমান, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান,উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, মেসার্স সার্ ভান্ডারে স্বত্বাধিকারী হাফিজুর রহমান, মেসার্স খলিলুর রহমান এন্টার প্রাইজের স্বত্বাধিকার খলিলুর রহমান।
সভায় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, সরকারের দেয়া নীতিমালা অনুযায়ী সার ও বীজ ডিলারদের স্বচ্ছতার সহিত দায়িত্ব পালনের মাধ্যমে কৃষি খাতকে আরও উন্নত করতে হবে ।এক্ষেত্রে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। একই বিষয়ে উপজেলা কৃষি অফিসার সৈয়দ মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, ডিলাররা সঠিকভাবে প্রতিদিন বিক্রি রেজিস্টারে হিসাব সংরক্ষণ করবেন এবং অফিসে হিসাব প্রেরণ করবেন।
তাহলে আপনাদেরকে পরবর্তীতে কোন ঝামেলায় পড়তে হবে না। কৃষকদের কাছে বিক্রি করা সার বিক্রি করলে নিয়মানুযায়ী রশিদ সরবরাহ করবেন। বিক্রয় হওয়া সার পরিবনের ক্ষেত্রে ভ্যানের সাথে কৃষকেও যেতে বলবেন। এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, ব্যবসায়ীরা যদি ব্যবসা হাদিসের আলোকে করতে পারে তাহলে ওই ব্যবসায়ী বেহেশতে যাবেন।
কিন্তু চাকুরীজীবিদের ক্ষেত্রে এরকম কোন কথা হাদীসে উল্লেখ নাই অথচ ব্যবসায়ীর ক্ষেত্রে সেই স্বীকৃতি আছে। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যে যারা অবস্থানে আছি, সেই অবস্থান থেকে জনগণের সেবা করার সৎ মনোভাবে নিজেকে পরিচালিত করা। তাহলে আমাদের সন্তানরা জনগণের কাছে সম্মানিত হবে আর আমরা যদি এ দায়িত্ব পালনে ব্যর্থ হই তাহলে আমাদের সন্তানরা সমাজে হেয় প্রতিপন্ন হবে।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস সহ উপজেলার সকল সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য, বিসি আইসি বিএডিসি সার ডিলার এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution