
নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ জহুরুল হক সড়ক ব্যবসায়ী সমিতির দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শহরের শহীদ জহুরুল হক সড়কস্থ সংগঠনের কার্যালয়ে নির্বাচনের ভোট গ্রহন করা হয়। এতে সংগঠনের ছয়টি সম্পাদকীয় পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ৫ টি পদে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শহরের বাঁধন ফুড প্রডাক্টের স্বত্ত্বাধিকারী মো. আব্দুল হামিদ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. আরিফ, সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদ, কোষাধ্যক্ষ পদে মো. নাদির খান, দপ্তর সম্পাদক পদে মো. নুরুদ্দীন, প্রচার সম্পাদক পদে মো. সাহিদ ভলু নির্বাচিত হয়েছেন। ওই দিন বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। নির্বাচনে সংগঠনের ৬৭ জন সদস্য ভোটারের মধ্যে ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন মো. শেখ ফরিদ। আর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ্ব ওয়াকার আহমেদ। নবনির্বাচিত সভাপতি আব্দুল হামিদ জানান, নির্বাচিত কমিটি পরবর্তী সভায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সহ- সভাপতি, সহ সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে সাধারণ সদস্যদের মধ্য থেকে মনোনীত করা হবে। তিনি বলেন, সংগঠন সুষ্ঠুভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution