
অগ্রযাত্রার নতুন প্রত্যয় আর অঙ্গীকারের মধ্য দিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার ১নভেম্বর সকাল ১১টায় তেঁতুলিয়া প্রেসক্লাবে তেঁতুলিয়া প্রতিনিধি জুলহাস উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়হক শাহাদত হোসেন রনজু।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীন ও যুগ্ম আহবায়ক আবু সাইদ মিয়া প্রমুখ । অনুষ্ঠনে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান,তেঁতুলিয়া প্রেস ক্লবের আহবায়ক জাবেদুল রহমান জাবেদ,তেঁতুলিয়া প্রেস ক্লবের সাবেক সভপতি সোহরাব আলী,তেঁতুলিয়া প্রেস ক্লবের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, তেঁতুলিয়া প্রেস ক্লবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক বাংলাদেশ শিক্ষক সমিতি তেতুলিয়া উপজেলা শাখার সাবেক সচিব তহিদুল হক, তেঁতুলিয়া সাংবাদিক কল্যন ট্রাসের সভাপতি আব্দুল বাসেদ, ঢাকা পোস্ট জেলা প্রতিনিধি এসকে দোয়েল, চ্যানেল এস উপজেলা প্রতিনিধি আহসান হাববি,যমুনা টিভি জেলা প্রতিনিধি মোহাম্মদ রনি মিরাজি, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম,মৎসজীবি দলের সভাপতি আসিক ইকবাল,নাজির হোসেন মিন্টু প্রমুখ।
শেষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। একে অপরকে কেক খাওয়ানোর আনন্দে মেতে ওঠেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution