
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৮:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৪, ৪:৩৪ পি.এম
ফুলবাড়ীতে আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক গ্রেফতার

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন গ্রেফতারকৃত আব্দুল আউয়াল। শুক্রবার গভীর রাতে বাড়ীতে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
পরে গত ৪ আগস্ট হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন কর্তৃক দায়েরকৃত দুই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার আওয়ামী লীগের নেতাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution