

জানা গেছে, পঞ্চগড় থেকে বালু বোঝাই ট্রাক (রেজি: নং: ঢাকা মেট্রো-ট-২০-০৫০৫) নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেন রিবুল হোসেন ও জুয়েল রানা। পথে ঘোড়াঘাট বাস টার্মিনাল সংলগ্ন চারমাথা মোড় এলাকায় বালু বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় সিমেন্ট মিক্সার ট্রাক (রেজি: নং: খুলনা মেট্রো-শ-১১-০৫৩২) বালু বোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিমেন্ট মিক্সার ট্রাকের হেল্পারের মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাস স্ট্যান্ড সংলগ্ন চার মাথা মোড়ে রাস্তার পাশে ফুটপাত দখল করে কিছু দোকান নির্মাণ করা হয়েছে। এর কারণে কোন রাস্তা দিয়ে কোন গাড়ি আসছে তা সহজে দেখা যায় না। এর কারণে এখানে প্রায় ছোট-বড় দুর্ঘটনা ঘটতেই থাকে।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের সাথে কথা হলে তিনি বলেন, দুর্ঘটনার পর বালু বোঝাই ট্রাকের ড্রাইভার ও হেল্পার পুলিশ হেফাজতে রয়েছে এবং সিমেন্ট মিক্সার ট্রাকের ড্রাইভার পালিয়ে যায় এবং হেল্পারের মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution