
ছোট পর্দার বর্তমান সময়ের দুই অভিনয়শিল্পী আরশ খান ও তানিয়া বৃষ্টি। দুজনেই একসঙ্গে জুটি বেধে দীর্ঘদিন পর্দায় কাজ করেছেন। তাদের সেই কাজের সূত্র ধরেই ছড়িয়ে পড়ে প্রেমের গুঞ্জন।
তবে তানিয়া বৃষ্টি দাবি করেন, আরশের সঙ্গে তার প্রেম নেই। দুজনের সম্পর্কটা অনেকটা ‘ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড’র মতো। মাসখানেক আগেই আরশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তানিয়া বলেন, ‘একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি। এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল। আসলে ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম আমরা। বাসাও কাছাকাছি ছিল। ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে। তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না। সেই ফ্রেন্ডশিপ আর নেই।’


রেগে থাকার কারণ ব্যাখ্যা করে তানিয়া বৃষ্টি বলেন, এক সাক্ষাৎকারে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল, আরশের সঙ্গে কী অবস্থা? তখন বলেছিলাম, ‘আমরা খুব ভালো বন্ডিং শেয়ার করি, ঘুরিফিরি ভাই-ব্রাদারের মতো।’ সে ‘ভাই-ব্রাদারটা’ কোট করেছে। কেন ভাই-ব্রাদার বললাম, এ কারণে হয়তো রেগে আছে।
এরপর আরশের উদ্দেশে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি আরশকে বলতে চাই, তোকে একদম ভাই-ব্রাদার জোনে ফেলে দিইনি। তোর জন্মদিনেও আমিই উইশ করেছিলাম। তখন ভাই-ব্রাদার বলেছিলাম। তুই আমার কাছে ওই রকম ভাই-ব্রাদার যে, তুই আমার এভরিথিং। এটা নিয়ে মেজাজ খারাপের কিছু নেই। আর হ্যাঁ, কবিতা লিখা বন্ধ কর আর আমাকে নিয়ে কথা বলাও বন্ধ কর।’
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution