
দিনাজপুররে নবাবগঞ্জে বহুল প্রচারিত দৈনিক সকালের বাণী পত্রিকার ১ম বর্ষপূর্তী উপলক্ষে কেরাত প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) নবাবগঞ্জ কওমী ও এতিমখানা মাদ্রাসায় বিকাল ৪টায় কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে সকালের বাণী পত্রিকার নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি সুলতান মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আল আলিমুল রাজি, বিশেষ অতিথি হিসেবে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলন, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম স্বাধীন, মাদ্রাসার মোহতামিম মুফতি আছাদুল্লাহ, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি ফরিদুল ইসলাম রাজু প্রমুখ বক্তব্য দেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন। পরে পত্রিকার উন্নতি কামনা করে দোয়া অনুষ্ঠান হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution