
প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৯:১২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৪, ১১:৪৮ পি.এম
সৈয়দপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ সব কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দিনব্যাপী শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভাষন প্রচার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠান।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সংগঠনের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি বিলকিস ইসলাম, সহ-সভাপতি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সহ সভাপতি নেতা জিয়াউল হক জিয়া, শামসুল আলম, সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, বিএনপি নেতা প্রভাষক শওকত হায়াত শাহ, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ¦ মো. রশিদুল হক সরকার,সাধারণ সম্পাদক শেখ বাবলু, সৈয়দপুর সাংগঠনিক জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু ও সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজুও সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রূপা বেগম, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বিসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বিকেলে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র্যালীবের করা হয়। জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শনের মাধ্যমে শহীদ জিয়ার প্রতিকৃতিসহ নানা রঙের ব্যানার ও দলীয় পোস্টার নিয়ে বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল,মহিলা দল, শ্রমিক দল, তাতীদল, মৎস্যজীবি দল, জিয়া মঞ্চ, নীলফামারী জেলা ট্রাক ও শ্রমিক দলের সকল স্তরের নেতাকর্মীরা র্যালীতে অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution