
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ১২:২০ এ.এম
একটি ভোট দেওয়ার জন্য এতবড় অভ্যুন্থান হয়নি সারজিস আলম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক সারজিস আলম বলেছেন একটি ভোট দেওয়ার জন্য এত বড় অভ্যূত্থান হয়নি, শুধুমাত্র ভোট দেওয়ার জন্য দুই হাজারের বেশি মানুষ জীবন দেয়নি, প্রায় অর্ধলক্ষ মানুষ রক্ত দেননি । জনগনের প্রত্যাশার সাথে দূরত্ব তৈরি হলে আমরা সরকারেরও গঠনমূলক সমালোচনা করি। তিনি বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র ছাত্রীদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন ।
তিনি বলেন যে সিস্টেমগুলোর উপর বাংলাদেশের মানুষ বিরক্ত । যেগুলো দেখতে দেখতে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন এই সিস্টেমগুলোর সংস্কার প্রয়োজন, আমরা চাই অন্তর্বতীকালীর সরকার অতি দ্রুত এই সংস্কারটি করবে। এখন পর্যন্ত রাজনৈতিক দলের কোন আলোচনা হয়নি। দেশের মানুষ যা প্রত্যাশা করে সরকার যেন সেভাবে কাজ করে। এসময় ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, মোকাদ্দেসুর রহমান সান, বিদ্যালয়টির প্রধান শিক্ষক কাবুল হোসেন সহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution