
ওপার বাংলার অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার রুক্মিণী বিনোদিনী হিসেবে একেবারেই বেমানান একথা প্রকাশ্যে বলেছিলেন টলিউডের অভিনেত্রীর সঙ্গে আরও অনেকেই।
ট্রেলার মুক্তির পরে দেখা গেছে, ওম সাহানীর সঙ্গে রুক্মিণী মৈত্রর একটি অন্তরঙ্গ মুহূর্ত। আর সেই দৃশ্য নিয়েই মূলত সমালোচনা। এমন একটি দৃশ্যে অভিনয় করা নিতান্তই সহজ কাজ না।
রুক্মিণী এবং ওমের সেই দৃশ্যে বেশিরভাগ ওমকেই বেশি নম্বর দিয়েছেন। বরাবরই, যেকোনও ছবির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা বেশি হয়। বেশি বোল্ড দৃশ্যে অভিনয় করলে সেই নায়িকাকে নানা বিশেষণে দাগিয়ে পর্যন্ত দেওয়া হয়।

বিনোদিনী দাসী বাংলা থিয়েটার এবং রঙ্গমঞ্চের দুনিয়ার এমন এক নাম যাকে সকলে এককথায় চেনেন। তার অভিনয় থেকে ব্যক্তি সত্তার প্রেমী ছিলেন অনেকেই। তাকে দেখতে একবার সামনে থেকে প্রত্যক্ষ করতে অনেকেই ছুটে যেতেন থিয়েটারে। এবার সেই মানুষটিকে নিয়েই বিনোদিনী এক নটীর উপাখ্যান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution