
নীলফামারীর কিশোরগঞ্জে সকালের বাণী পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুর ২ টায় থানা মোড়স্থ অফিসে কেক কেটে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
দৈনিক সকালের বাণী'র উপজেলা প্রতিনিধি ইয়ামিন কবির স্বপন এর উদ্যোগে বায়ান্নর আলোর উপজেলা প্রতিনিধি শাকিল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, কিশোরগঞ্জ দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও শিবিরের সাবেক সভাপতি শিব্বির আহমেদ আলোকিত বাংলাদেশ উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, বাংলাদেশ বুলেটিন উপজেলা প্রতিনিধি সামসুজ্জামান সুমন, আলোকিত সকাল উপজেলা প্রতিনিধি আদর আলী, দৈনিক নওরোজ উপজেলা প্রতিনিধি লাতিফুল ইসলাম, বার্তা ২৪ ডটকম নীলফামারী প্রতিনিধি লেলিন ইসলাম সংবাদ সারাবেলা পত্রিকার আসিফ ইশতিয়া লিওন ও সাংবাদিক মনির হাসান জীবন প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution