
রংপুর জাতীয় পার্টির ঘাঁটি, রংপুর জাতীয় পার্টির অস্তিত, এই মাটিতে হুসেইন মুহাম্মদ এরশাদ সাহিত আছে। এই পার্টিকে নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র করতে দেয়া হবে না। দরকার হলে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও জাতীয় পার্টির রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পার্টি পিপীলিকা নয়, জাতীয় পার্টি বাজপাখি। জাতীয় পার্টিকে নিয়ে যারা ষড়যন্ত্রের নেমেছেন তারা সাবধান হয়ে যান। কত সাবান এলোগেলো তিব্বত সাবান রয়ে গেল। জাতীয় পার্টি এতো ছোট দল নয়, ৪২ বছরের দল, ৯ বছর সফলতার সাথে এদেশ পরিচালনা করেছে। জাতীয় পার্টিকে বাদ দিয়ে এদেশের মাটিতে কোন প্রকার নির্বাচন হতে দেয়া হবে না। রাজপথে থেকেই ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক রসিক মেয়র বলেন, জাতীয় পার্টিকে মাঠ পর্যায়ে ঢেলে সাজিয়ে একটা শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি করার ম্যাসেজ দেয়ার জন্য এই কর্মি সমাবেশ। প্রত্যেক ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি ও উপজেলা কমিটি শক্তিশালীভাবে গঠনের জন্য এখন থেকে প্রস্তুতি নিবেন। দ্রুত সময়ের মধ্যে কাউন্সিলের মাধ্যমে প্রতিটি কমিটি করার প্রস্তুতি গ্রহণ করবেন। রংপুর মহানগরে জাতীয় পার্টি ও তার প্রতিটি অঙ্গ ও সহযোগি সংগঠন সংগঠিত আছে, যে কোন মুহুর্তে আমাদের ডাক আসলে রংপুরকে অচল করে দেয়া হবে।
জাতীয় পার্টিকে নিয়ে নানা ষড়যন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দলসহ যারা লিপ্ত আছেন তাদের উদ্দেশ্য করেন কো-চেয়ারম্যান মোস্তফা বলেন, তাদের হুঁশিয়রি করে দেয়ার সময় এসেছে।এটাই হল আজকে দিনের অঙ্গীকার।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস.এম ইয়াসিসের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও মহানগরের সিনিয়র সহ-সভাপতি জাহেদুল ইসলাম ও জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মাসুদ নবী মুন্না, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য রুহুল আমিন লিটন, মিঠাপুকুর উপজেলা আহবায়ক আনিসুর রহমান আনিস, তারাগঞ্জ উপজেলা সভাপতি শাহিনুর রহমান মার্শাল, বদরগঞ্জ উপজেলা সদস্য সচিব মাসুদ রানা, গঙ্গাচড়া উপজেলাসভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক ফারুক হোসেন মন্ডল, জাতীয় যুব সংহতির রংপুর জেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর আহবায়ক ইউসুফ আহমেদ, সদস্য সচিব গোলাম মোস্তফা হীরা, জাতীয় শ্রমিক পার্টির মহানগর সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু, জাতীয় ছাত্রসমাজ রংপুর মহানগর সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
কর্মি সমাবেশে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগি সংগঠেনের নেতাকর্মী এবং বিভিন্ন ওয়ার্ড, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution