
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অর্থায়নে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার মহিমাগঞ্জ (মজিদের ঘাট) এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত স্থানীয় চাষীদের প্রযুক্তির বিস্তারিত তুলে ধরেন রংপুর জোনের তুলা উন্নয়ন কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ সরকার, গোবিন্দগঞ্জ ইউনিট ইনচার্জ শফিকুর রহমান প্রমুখ।
পরে স্থানীয় তুলা চাষীদের ক্ষেত পরিদর্শন করেন। এসময় আরও বেশি করে তুলা চাষে স্থানীয়দের উদ্ভুদ্ধ করতে নানা পরামর্শ প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution