
শহীদ আবু সাঈদ স্মরণে দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত হলো ওয়ালটন একদিনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট। সোমবার (১১ নভেম্বর) ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম মেসার্স রোজিনা ট্রেডার্সের আয়োজনে বেলা ১১টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান এ খেলার উদ্বোধন করেন ।
দিন ব্যাপি চলা এ খেলায় মোট ৪টি দল অংশ গ্রহন করে। বিকালে ফাইনাল খেলায় ট্রাইবেকারে মিঠাপুকুর ফুটবল একাদশ ৫-৪ গোলে ফুলবাড়ী ফুটবল একাডেমীকে পরাজিত করে। বিজয়ী দলকে একটি ওয়ালটনের ফ্রিজ ও রানার্স আপ দলকে ওয়ালটনের বেলেন্ডার পুরুস্কার প্রদান করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ ওয়াদুদ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আল আলিমুল রাজি, ওয়ালটনে নবাবগঞ্জ এক্সক্লুসিভ শোরুমের স্বত্বাধিকারী শাহাবুদ্দিন সুজন, ক্রীড়াবিদ ইউনুছ আলী, শাহাজুল ইসলাম সাজু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution